নোটিশ বোর্ড

সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন

1

মোট নোটিশ

25

আগস্ট, 2026

10 আগ.
আগস্ট 10, 2026

অর্ধবার্ষিক পরীক্ষার এলান

এতদ্বারা জামিয়ার সকল বিভাগের তালিবুল ইলমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭৪৮- হি. শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা আগামী ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী মোতাবেক ১৬ আগস্ট ২০২৬ ঈসায়ী রোজ রবিবার শুরু হয়ে ১২ রবিউল আউয়াল মোতাবেক ২৬ আগস্ট ২০২৬ ঈসায়ী রোজ বুধবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।


অতএব, তালিবুল ইলমদের পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণপূর্বক নিম্নোক্ত নির্দেশনাবলি অনুসরণের আদেশ দেওয়া হচ্ছে-

  • পরীক্ষার প্রস্তুতির জন্য ২২ সফর ১৪৪৮ হিজরী মোতাবেক ৬ আগস্ট ২০২৬ ঈসায়ী রোজ বৃহস্পতিবার দরসের পর থেকে প্রথম বর্ষ ছাড়া কিতাব বিভাগের সকল বর্ষের দরস স্থগিত থাকবে। প্রথম বর্ষের দরস বন্ধ হবে ২৮ সফর ১৪৪৮ হিজরী মোতাবেক ১২ আগস্ট ২০২৬ ঈসায়ী রোজ মঙ্গলবার থেকে।
  • কিতাব বিভাগের সকল বর্ষের পরীক্ষার নির্ধারিত ফি- ৬০০ টাকা মাত্র।
  • পরীক্ষার ফি জমা দিবে মাওলানা মুহাম্মাদ মাহফুজুর রহমান দা. বা. এর কাছে।
  • ফি প্রদানের শেষ সময় ২৮ সফর ১৪৪৮ হিজরী মোতাবেক ১২ আগস্ট ২০২৬ ঈসায়ী রোজ মঙ্গলবার জোহরের পূর্বে। 
  • পরীক্ষার ফি ও চলতি মাসের মাসিক প্রদেয়সহ পূর্বের সকল বকেয়া সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে প্রদান করে প্রবেশপত্র গ্রহণ করবে।
     

আল্লাহ তাআলা সবাইকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন।